দিনাজপুরের হাকিমপুর হিলিতে স্থানীয় নবারুণ পাঠাগার ও ক্লাবে দিনাজপুর লেখক ফোরামের আয়োজনে অনাড়ম্ভর ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অজিত রায়কে নিয়ে রচিত গ্রন্থ ‘অজিত রায়ঃ এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি’। বইটির মোড়ক উন্মোচন ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।বইটি যৌথ ভাবে লেখক আজহারুল আজ্জাদ জুয়েল ও বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের বড় মেয়ে অদিতি রায়।
বীর মুক্তিযোদ্ধা অজিত রায় এর দুই মেয়ে সন্তান। বড় মেয়ে অদিতি রায় দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং ছোট মেয়ে পিয়াঙ্কা রায় হাকিমপুর উপজেলার খাট্রাউচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার(১৩ নভেম্বর) বিকাল তিনটায় স্থানীয় হিলি পাঠাগার ও ক্লাবে অজিত রায়ঃ এক বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন ও বই বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অজিত রায় এর দুই মেয়ে সন্তান। বড় মেয়ে অদিতি রায় দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং ছোট মেয়ে পিয়াঙ্কা রায় হাকিমপুর উপজেলার খাট্রাউচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।
হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হাসান আলী মধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রাজ, গ্রন্থের লেখক আজহারুল ইসলাম জুয়েল এবং বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের বড় মেয়ে ও লেখক অদিতি রায়, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস সম্পর্কে সঠিক ভাবে জানার জন্য এধরনের বই নতুন প্রজন্মের খুবই গুরুত্বপূর্ণ। এই বই পড়ে নতুন প্রজন্ম আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সোনালী গৌরব ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা অজিত রায় সহ এদেশের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকরী শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনী নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন।
আয়োজক সংগঠন ‘দিনাজপুর লেখক ফোরাম’-এর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সূধীজন।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা অজিত রায় এর বর্ণাঢ্য জীবনের ওপর আধারিত নতুন এই বইটির মোড়ক উন্মোচন এবং উপস্থিত গুণগ্রাহী ও পাঠকদের মাঝে বই বিতরণ করা হয়।
মতামত