ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ গেট থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্যসচিব আনোয়ার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ্দৌলা, বিনোদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, একই দিনে উপজেলার ৯টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মতামত