ঘোড়াঘাট

ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

প্রিন্ট
ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন

প্রকাশিত : ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২০


দিনাজপুরের ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো. মুক্তার হোসেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোর্ডের ২৮ অক্টোবর ২০২৬ তারিখের স্মারক সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য মো. আবুল কালাম আজাদ, শিক্ষক সদস্য মো. বেলাল হোসেন এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় বাসিন্দা সামছুল খাঁনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. মুক্তার হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।