দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদক বিরোধী ও গ্রেফতারি পরোয়ানা অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলায় ওয়ারেন্ট ভূক্ত সুমন (৩৯), ফরহাদ হোসেন বাবু (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার খট্রামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সুমন ও একই ইউনিয়নের বলরামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফরহাদ হোসেন বাবু। হাকিমপুর থানা জিআর মামলা ৩৪৬/১৭ ও সিআর মামলা ৭০/২৪।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম জানান, মাদক বিরোধী ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত দুই জন আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে দুপুরে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত