হাকিমপুর

হিলিতে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাকিমপুর পৌরসভা

প্রিন্ট
হিলিতে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাকিমপুর পৌরসভা

প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, রাত ৯:১৭


দিনাজপুরের হাকিমপুর হিলিতে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলায় খট্রামাধবপাড়া ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেন হাকিমপুর পৌরসভা দল। 

আজ বৃহস্পতিবার (অক্টোবর) বিকেলে হাকিমপুর সরকারি কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে উপজেলা পর্যায়ের এই খেলা অনুষ্ঠিত হয়।খেলায় খট্রামাধবপাড়া ইউনিয়নের জয়ের বিকল্প ছিল না।অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো খেলায় পরাজয় না দেখা হাকিমপুর পৌরসভা দল শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে নামে। তবে খট্রামাধবপাড়া ইউনিয়নের লক্ষ্য ছিল বড় ব্যবধানে জয় অর্জন করে ফাইনালে যাওয়ার সম্ভাবনা আরও জোরালো করা।

টুর্নামেন্টের হিসাব অনুযায়ী, হাকিমপুর পৌরসভা তিন খেলায় ৬ পয়েন্ট অর্জন করে গোল ব্যবধানের দিক থেকেও প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে। ফলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে খট্রামাধবপাড়া ইউনিয়নের জন্য বড় ব্যবধানে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই লক্ষ্য সামনে রেখে মাঠে নেমে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় হাকিমপুর পৌরসভা দল। 

খেলাকে ঘিরে দুপুর গড়ার সাথে সাথে মাঠে ফুটবল প্রেমী পুরুষ ও নারী দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়দের টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ম্যাচটি শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে হাকিমপুর পৌরসভা ২-০ গোলে খট্রামাধবপাড়া ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এই জয়ের ফলে ফাইনালে যাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান ধরে রাখার আশা জাগিয়েছে হাকিমপুর পৌরসভা দল। 

খেলায় উপস্থিত ছিলেন, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি মাহেদি ইমাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে রুহুল আমিন, তারেক মাহমুদ, বাবু মিয়া, সানাউল ইসলাম, লিটন, সাদ্দাম হোসেন নয়ন, রাসেল, সোহাগ শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে নেন হাকিমপুর পৌরসভার দলের খেলোয়াড় রাফি, সেরা গোলদাতা হিসেবে দুই দলের মিন্টু ও মিনহাজ।

খেলায় চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ। হাকিমপুর পৌরসভা দলের গোলরক্ষক হিসেবে প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন হিলির গর্ব সাবেক জাতীয় দলের খেলোয়াড় তিতুমীর চৌধুরী টিটু। 

স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ, তরুণ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া বর্তমান সময়ে এলাকার যুবক ও তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা ও অনলাইনে জুয়া খেলা থেকে দূরে সড়ে রাখতে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি মহোদয়ে অক্লান্ত প্রচেষ্টায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আহবায়ক মোঃ ফেরদৌস রহমান।