হাকিমপুর

হিলিতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রিন্ট
হিলিতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৮:৫০


'ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি'এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বাহির করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন করণীয় ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন এবং আলোচনা করা হয়। দুর্যোগের সময় জনসচেতনতা বৃদ্ধি,দ্রুত উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহাকরি কমিশনার (ভুমি) মাহেদি ইমাম,উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান,সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রান,স্থানীয় গণমাধ্যম কর্মীসহ অনেকে।