হাকিমপুর

তরুণ-যুবকদের শারীরিক ও মানষিক বিকাশে খেলাধুলার বিকল্প বিকল্প নেই- সমাজকল্যাণ মন্ত্রী

প্রিন্ট
তরুণ-যুবকদের শারীরিক ও মানষিক বিকাশে খেলাধুলার বিকল্প বিকল্প নেই- সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৮:২১


দিনাজপুরের হাকিমপুর হিলিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে 'মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ট্রাইবেকারে পৌরসভার ৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন রানার্সআপ ৪ নং ওয়ার্ড।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাকিমপুর হিলি পৌর শাখার আয়োজনে হাকিমপুর কলেজ মাঠে আয়োজিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন,এমপি (দিনাজপুর-৬)।

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে বিকেল গড়তেই সরকারি কলেজ মাঠে আসতে শুরু করে হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন এলাকার ফুটবল প্রেমী শত শত পুরুষ ও নারী দর্শকরা।এই খেলায় পৌরসভার ৯ টি ওয়ার্ড অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌর সভার ৯ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড অংশ গ্রহণ করে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে খেলার সমাপ্তি করা হয়। এতে ৪-৩ গোলে ৯ নং ওয়ার্ড ৪ নং ওয়ার্ড দলকে পরাজিত করে ৯ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। 

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে ত্রিশ হাজার টাকার প্রাইজমানি ও রানার্সআপ দলকে বিশ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন বলে জানান টুর্নামেন্টের আয়োজক ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন।

হাকিমপুর হিলি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোতালেব খান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন,ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী দুই দলের খেলোয়াড়, আয়োজক ও উপস্থিত ফুটবল প্রেমী দর্শকদের উদ্দেশ্য বলেন, আমাদের তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত এবং মোবাইলে জুয়া খেলা থেকে দূরে সড়ে রাখতে খেলাধুলার বিকল্প কিছু নেই। তাই বর্তমান সরকার বিভিন্ন খেলাধূলায় তরুণ ও যুবকদের আগ্রহ বাড়াতে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে খেলার মাঠ তৈরির জন্য কাজ শুরু করেছেন। 

তিনি আরও বলেন,তরুণ- যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার,পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ, এবং বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।