বীরগঞ্জ

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রিন্ট
বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:১১


“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা অফিসার মো.তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ প্রমূখ।

সভায় বক্তারা কন্যা শিশুর বাল্য বিয়ে বন্ধ, মুঠোফোনের ভালো দিক ব্যবহার, পড়াশোনায় আরো মনোযোগী হওয়া সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে শিশু ও অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।