বীরগঞ্জ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রিন্ট
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৯


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন শহীদ মিনার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পৌর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েলের সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন

জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: নমিরুল ইসলাম চৌধুরী সেনা,উপজেলা বিএনপির অন্যতম সদস্য বাবু সুভাষ দাস, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর আহমেদ চৌধুরী,উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন প্রমুখ।

এ সময় উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তরুণ দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন জামায়ত এনসিপি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।