বীরগঞ্জ

আবর্জনামুক্ত শহর গড়তে বীরগঞ্জ পৌরসভার নতুন উদ্যোগ

প্রিন্ট
আবর্জনামুক্ত শহর গড়তে বীরগঞ্জ পৌরসভার নতুন উদ্যোগ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৯


একটি আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পৌরসভাকে শতভাগ পরিচ্ছন্ন করে তোলা সম্ভব। পৌরসভাকে আবর্জনামুক্ত করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। “আবর্জনামুক্ত শহর গড়ি, সুস্বাস্থ্য বীরগঞ্জ নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীরগঞ্জ পৌরসভায় নতুন অঙ্গিকে দ্রুততম সময়ে শহরের আবর্জনা অপসারণ কার্যক্রম চলমান রয়েছে।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন-এর পরিকল্পনায় শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে আবর্জনাকে বর্জ্য হিসেবে না দেখে সম্পদে রূপান্তরের লক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টের চলমান কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পৌর প্রশাসক দীপংকর বর্মন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ও সহকারী প্রকৌশলী জনাব মোঃ হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমানসহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ।

পৌর কর্তৃপক্ষের আশা, আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বীরগঞ্জ পৌরসভাকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।