বীরগঞ্জ

বীরগঞ্জে থ্রাইভ প্রকল্পের ভিত্তি জরিপের তথ্য নিয়ে উজ্জীবক সভা অনুষ্ঠিত

প্রিন্ট
বীরগঞ্জে থ্রাইভ প্রকল্পের ভিত্তি জরিপের তথ্য নিয়ে উজ্জীবক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:৪৬


দিনাজপুরের বীরগঞ্জে ইএসডিও থ্রাইভ প্রকল্পের উদ্যোগে ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের উজ্জীবক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্প সমন্বয়কারী সেরাজুল সালেকীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শানজিদা হক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসসহ আরো অনেকে।

সভায় ভিত্তি জরিপে উঠে আসা বিভিন্ন তথ্য-উপাত্ত, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।