দিনাজপুরের বীরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৭-২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সৈনিল ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মডেল প্রেসক্লাবের ১৫ জন ভোটারের মধ্যে ১৫ জন ভোট প্রদান করেন। এর মধ্যে সাংগঠনিক পদে একটি ভোট বাতিল হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উত্তম শর্মা নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে আব্দুল জলিল ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মাহবুর রহমান মাহবুববর রহমান আঙুর পান ৭ ভোট।
এছাড়া সাংগঠনিক পদে সাইফুল্লাহ (৭) জাহিদুল ইসলাম হাসান (৭) ও কোষাধ্যক্ষ পদে মোজাম্মেল হক (৭) রেজওয়ানুল ইসলাম রিজু(৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মমিনুর রশিদ (শাহীন), পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আমিনুল বাহার ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু।
মতামত