হাকিমপুর

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভূক্ত সহ ৩জন গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভূক্ত সহ ৩জন গ্রেফতার

প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৪


দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সহ ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন থানার মধ্য বাসুদেবপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু (৫৯), নন্দীপুর গ্রামের তমছের আলীর ছেলে ফিরোজ (৩৪) এবং মধ্য বাসুদেবপুর গ্রামের আনছার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৫৩)।

পুলিশ জানায়, সোমবার রাতভর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারেন্ট ভূক্ত শরিফুল ইসলাম ওরফে কালু,বিশেষ ক্ষমতা আইন এর ওয়ারেন্ট ভূক্ত আসামি ফিরোজ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এছাড়া হাবিবুর রহমানকে মোবাইল কোর্টে হাজির করা হলে তার অপরাধ স্বীকার করে নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

হাকিমপুর থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন,হাকিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতভর থানা পুলিশের একটি চৌকস দল আমার নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।