রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার দিনাজপুরের হিলি স্থলবন্দরের বর্ডার পরিদর্শন ও দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় বলেছেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের জনগণের মধ্যে যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেটিকে আরও মজবুত করার ক্ষেত্রে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম ও ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী থেকে সড়ক পথে হিলি স্থলবন্দরের ডাকবাংলোতে এসে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বন্দরের শূন্য রেখায় গিয়ে দুই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময় এবং তাদের কার্যক্রম পরিদর্শন করেন।
এরপর শূন্য রেখায় দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ভারতীয় এক্সপোর্টার্স কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলসহ ব্যবসায়ী বৃন্দ এবং বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল সহ ব্যবসায়ী বৃন্দ।
পরিদর্শন শেষে ডাকবাংলোতে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বৃদ্ধি ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে। উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা,বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন মন্ডল, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সহ বন্দরের ব্যবসায়ীরা।
মতামত