দিনাজপুরের চিরিরবন্দরে এক তরুণীকে জোরপূর্বক জড়িয়ে ধরার অভিযোগে মো. রুবেল (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুতুবডাঙ্গা গোবিন্দপুর সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত মো. রুবেল ওই গ্রামের মো. অছিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক জড়িয়ে ধরার অভিযোগ ওঠে রুবেলের বিরুদ্ধে। খবর পেয়ে এসআই মইনুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
পরে রুবেলকে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহারার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৫৪ ধারায় রুবেলকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এ আদেশে দণ্ডপ্রাপ্ত রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত