বীরগঞ্জ

বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত ঘোষণা

প্রিন্ট
বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম মুক্ত ঘোষণা

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, রাত ১১:১৭


"আমার উপজেলা আমার দায়িত্ব: শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ঘোষণা ঘোষণা করণ-সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বীরগঞ্জের শালবন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়

উপজেলা বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত পর্যালোচনা সভায় উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর -১বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পরবর্তীতে ঘোষণা পত্রে স্বাক্ষর ও ফলক উন্মোচন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি। 

আনন্দঘন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ্,

 বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত ) এসআই জাহাঙ্গীর বাদশা রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক,

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (কোর্ডিনেটর, এডভোকেসী এন্ড চাইল্ড প্রোটেকশন) এর কর্মকর্তা: মো: তানজিমুল ইসলাম,নীলফামারী জেলার এরিয়া সিনিয়র ম্যানেজার

অনুকূল চন্দ্র বর্মন। এ সময়ে সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু,মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস, বাপ্পী জয়ধর, ডরিস হাসদা, কোড়াইয়া, শ্যামলা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা রায়, স্পন্সরশিপ সিপি অফিসার সরলা মুরমু, স্পন্সরশিপ সিস্টেম অফিসার মারসিয়া রজারসহ

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি , নিকাহ রেজিস্টারগন ও সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার জানান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সচেতনতা ও সমন্বয়: উপজেলার ৩৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কাজী (বিবাহ নিবন্ধক) এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সচেতনতামূলক কার্যক্রম ও কর্মশালা সম্পন্ন করা হয়েছে।

সরাসরি সাফল্য: ২০২৫-২০২৬ সালে ২৩ জন কিশোরীর বাল্যবিবাহ এবং ৭৪টি শিশুশ্রম সফলভাবে বন্ধ করা হয়েছে।

সহায়তা: ঝরে পড়া ও শিশুশ্রমের ঝুঁকিতে থাকা ১,৩৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে।