"দানের আনন্দেই ছড়িয়ে পড়ুক ভালোবাসার আলো" স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়
তৃণমূল পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অসহায় হতদরিদ্র ৫০টি পরিবারে মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে শালবন মিলনায়তন প্রাঙ্গণে বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও ইউপিজি উপকারভোগী পরিবার ও গ্রাম উন্নয়ন কমিটির সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে প্রাধন অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।
প্রধান অতিথি মোঃ মনজুরুল ইসলাম এমপি তার বক্তব্যে বলেন," অসচ্ছল পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।" তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৫০ জন নারীর পালনকৃত ছাগল পুনরায় ৫০ জন অসচ্ছল নারীদের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হলো। যাতে করে এই ছাগল লালন পালন করে তাদের সংসার চালাতে পারে।
এসময় বীরগঞ্জ নির্বাহী অফিসার সুমা খাতুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্ সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
এদিকে গরীব অসহায় যারা ছাগলগুলো পেয়েছেন তারা খুবই খুশি এবং ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মতামত