কাহারোল

কাহারোলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ৪ দিনেও সনাক্ত হয়নি

প্রিন্ট
কাহারোলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ৪ দিনেও সনাক্ত হয়নি

প্রকাশিত : ৩১ মে ২০২৬, সন্ধ্যা ৬:৩১


দিনাজপুরের কাহারোল উপজেলায় ঈদের দিন সকালে  নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত  মরদেহ কাহরোল থানা পুলিশ উদ্ধার করলেও ৪ দিন পরেও এখনো তার মরদেহ সনাক্ত হয়নি।

রবিবার ৩১ মে কাহারোল-বোঁচাগন্জ সার্কেল এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.মনিরুজ্জামান ও কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সেলিমুর রহমান সেলিম যৌথ উদ্ধৃতি দিয়ে জানান, ২৮ মে ঈদের দিন  সকালে উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের গড়নুরপুর গ্রামের আনুমানিক ৪০ বছরের এক ব্যক্তির মরদেহ ঢেপা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় জনতা দেখতে পেয়ে কাহারোল থানা পুলিশকে খবর দেয়। কাহারোল থানার তদন্ত (ওসি) শ্যামল বর্মনের নেতৃত্বে মরদেহ উদ্ধার করে  দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে কাহরোল থানা পুলিশ থানায় একটি ইউডি মামলা রেকর্ড করেন। অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পরিচয় নিশ্চিত করার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। তার পরিচয় না পাওয়া গেলে আনজুমান মফিজুল এর মাধ্যমে লাশের দাফন করা হবে বলে আমাদের  প্রতিনিধিকে জানান কাহারোল  থানা পুলিশ।