বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কাহারোল উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ৩০ মে ২০২৬ সকালে কাহারোল উপজেলা বিএনপি'র কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে কালো ব্যাস ধারন করেন নেতাকর্মীরা।
পরে বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।
কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি ও জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, থানা বিএনপির সভানেত্রী শামীমা পারভীন রনি,জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ওলিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান,বিএনপি নেতা মোঃ আব্দুল গনি মাস্টার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক সঞ্চালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রফেসর মো. শামীম আলী।
মতামত