উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দীর্ঘদিন ধরে অচল থাকা চিকিৎসা সরঞ্জাম দ্রুত সচল করা, রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং রোগীদের খাবারের মান উন্নয়নের বিষয়ে ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান এবং হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (২৬ মে২০২৬) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম, কাহারোল থানা অফিসার ইনচার্জ মো: সেলিমুর রহমান সেলিম, ইউপি চেয়ারম্যান আ.স.ম মনাোয়ারুজ্জামান সরকার,বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন,স্থানীয় গণমাধ্যম কর্মীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
মতামত