কাহারোল

কাহারোলে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রিন্ট
কাহারোলে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রকাশিত : ২৫ মে ২০২৬, রাত ১১:২০


দিনাজপুরের কাহারোল উপজেলায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কাহারোল থানা পুলিশ।

আটককৃত যুবক উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদীপুর (সাহাপাড়া) গ্রামের মো.দছির উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (৩০)।

জানা যায় সোমবার (২৫ মে ২০২৬) কাহারোল থানা অফিসার ইনচার্জ মো.সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃত যুবক রবিউল ইসলামের বাড়ি থেকে রাত পৌনে তিনটায় তল্লাশি চালিয়ে তার বাথরুমের বালতি থেকে ৬ কেজি গাঁজাসহ তার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করে।

কাহারোল থানা অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান সেলিম জানায়,দিনাজপুর-১আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জরুল ইসলাম এমপির নির্দেশ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে জিরো টলারেন্সে আনতে হবে। তারই ধারাবাহিকতায় কাহারোল থানা পুলিশ  অভিযানে তৎপর রয়েছে। পরবর্তীতে আটককৃত রবিউল ইসলামকে আসামী করে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯ (খ) ধারায় একটি  নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।