কাহারোল

কাহারোলে জাঁকজমক ভাবে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোলে জাঁকজমক ভাবে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত : ২১ মে ২০২৬, রাত ১১:১৬


আজ ২১ মে বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোলে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভূমি তথ্য বুথ স্থাপন করে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানকারী ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.জানে আলম।

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কাহারোল  উপজেলা ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ সময় ভূমি সেবা সপ্তাহ মেলায় ভূমি তথ্য বুথ স্থাপন করে তুমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

  এই ভূমি সেবা মেলা ১৯ মে মঙ্গলবার থেকে ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত  উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি সমাবেশ, উপজেলা পরিষদ মিলানায়তনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে ভূমিমেলা উদ্বোধন অনুষ্টানের ভার্চুয়ালি বক্তব্যসহ ভূমি সেবা সপ্তাহ উদযাপনে মেলায় কিতা কেটে ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম ।

এ সময় তিনি নামজারির আবেদন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেন। এছাড়াও তিনি বলেন প্রত্যন্ত গ্রামের জনগণ এ সেবা পেতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক ভূমি তথ্য বুথ স্থাপন করে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করার কথা উল্লেখ করেন ।

  অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবার সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ। তিনি কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলায়তনে ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে এক অবহিতকরণ সভা এবং গণ শুনানীর আয়োজন করেন।

এই মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কাহারোল থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, কাহারোল সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল বারী, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা  বাদশা,সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।