দিনাজপুর

দিনাজপুরে আইএসডিও-এর ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রিন্ট
দিনাজপুরে আইএসডিও-এর ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত : ২০ মে ২০২৬, রাত ১১:৫৫


ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে আইএসডিও, দিনাজপুর-এর উদ্যোগে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)” প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনাজপুরের এনজিও ফোরাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার তরুণ প্রতিনিধি, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, মানবাধিকার কর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মামুন চৌধুরী। তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে তরুণদের সচেতন, দায়িত্বশীল ও তথ্যনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তরুণদের ইতিবাচক সামাজিক পরিবর্তনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএসডিও রংপুর-এর কো-অর্ডিনেটর প্রদীপ চন্দ্র রায় এবং মুক্ত চিন্তা যুব সেবা সংঘের সভাপতি জিলহজ্জ সরকার। তারা মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আচরণে দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন।

অরিয়েন্টেশনে ফ্যাসিলিটেটর হিসেবে নুর ইসলাম নাঈম ও আরিয়ানা চৌধূরি শাবা ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্ত তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, সাইবার নিরাপত্তা, অনলাইন হয়রানি মোকাবিলা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা ও মানবাধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ডিজিটাল অধিকার, নিরাপত্তা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে সচেতনতা ও নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।