কাহারোল

কাহারোলে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রিন্ট
কাহারোলে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৬:০৪


"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কাহারোল  উপজেলা ভূমি অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ সময় সেবা সপ্তাহে  ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়।

মঙ্গলবার ১৯ মে সকাল সাড় ৯ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়   বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি সমাবেশ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে  মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে ভূমিমেলা উদ্বোধন অনুষ্টানে ভার্চুয়ালি বক্তব্যে যুক্ত হন।

পরে বেলা সাড়ে ১১টায় ভূমি সেবা সপ্তাহ মেলার কিতা কেটে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম ।

এ সময় তিনি নামজারির আবেদন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর, প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময় করেন ।

এছাড়াও বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলানায়তনে এক অবহিতকরণ সভা এবং গণশুনানি  অনুষ্ঠিত হয়।

  অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ, কাহারোল সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল বারী, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা  বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী প্রমুখ।