কাহারোল

কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উপকরণ বিতরণ

প্রিন্ট
কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে  উপকরণ বিতরণ

প্রকাশিত : ১৮ মে ২০২৬, সন্ধ্যা ৬:১৭


‎দিনাজপুরের কাহারোলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি‎ হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আবু সরফরাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মো. আসাদুজ্জামান শুভ,কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা  বাদশা, সাধারণ সম্পাদক  প্রফেসর শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমান প্রমুখ। এছাড়াও  উপকারভোগী সংশ্লিষ্ট খামারিগণ এ সময় উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো আবু সরফরাজ হোসেন বলেন এ ধরনের উপকরণ বিতরণ কর্মসূচি প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে।  পর্যায়ক্রমে উপজেলার গরু পালনকারী মোট ৩৯ জন সুফলভোগী প্রত্যকে ৭৯.৬ কেজি গো- খাদ্য এবং ছাগল পালন কারী ৯১ জনকে ২৫ কেজি করে ছাগলের খাদ্য প্রদান করা হবে বলে তিনি জানান।