জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক ফুটবলাররা জেলা প্রশাসক রানা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে প্রশাসক মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
বুধবার বিকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে এ শুভেচ্ছা জানায় ফুটবলারগণ। এসময় পাঁচবিবি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, খেলাধুলার পরিবেশ তৈরি করার পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টির লক্ষে করনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে যুবকদের মাদক থেকে দূরে রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে বলেও আলোচনা হয়।
পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি সাবেক ফুটবলার শ্রী প্রীতি রঞ্জন দাস, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, সাবেক সিনিয়র ফুটবলার মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সম্পাদক শ্রী বাবলু চন্দ্র দাস,
কোষাধ্যক্ষ শ্রী রবি উড়াও, দপ্তর সম্পাদক মোঃ শফিউল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রকি এবং পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী জেলা প্রশাসক মহদোয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
মতামত