দিনাজপুর জেলা পর্যায়ে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বিভিন্ন ইভেন্ট দাবা, সাঁতার, জুডো, মার্শাল এবং কারাতে হাকিমপুর উপজেলা গৌরব অর্জন করেছে।
দাবা বালিকা রানার্সআপ মোছাঃ আফিয়া আনজুম ইতু, শামীমা আক্তার সুমি ৫০মিটার চিৎ সাঁতার ১ম এবং ৫০ মিটার মুক্ত সাঁতার ২য় স্থান অধিকার করেছেন। উভয় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া কারাতে একক (বালক) (ফাইট -৪৫ কেজি) শাহাজাহান ২য় এবং কারাতে (ফাইট +৪৫কেজি)রিফাত বাবু ২য় স্থান অধিকার করেছেন। কারাতে একক (বালিকা)(ফাইট +৪৫ কেজি) মোছাঃ মুমিতু মারজিয়া ১ম স্থান অধিকার করেছেন। অন্য দিকে মার্শাল জুডো একক (বালক)(ফাইট - ৪৫ কেজি) শাহারিয়ার ইসলাম সুমন ১ম এবং জুডো একক(ফাইট +৪৫ কেজি)ইস্তিয়াক চৌধুরী ১ম স্থান অধিকার করেছেন। জুডো একক (বালিকা)
(ফাইট - ৪৫ কেজি) মোছাঃ সোনিয়া আক্তার ১ম জুডো একক (ফাইট + ৪৫ কেজি) মোছাঃ মুমিতু মারজিয়া ১ম স্থান অধিকার করেছেন।
জুডো (বালক) একক ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন হাকিমপুর উপজেলার কৃতি খেলোয়াড় ইশতিয়াক চৌধুরী, শাহরিয়ার ইসলাম সুমন এবং (বালিকা) মোছাঃ সোনিয়া আক্তার ও মোছাঃ মুমিতা মারজিয়া। অন্য দিকে ৫০ মিটার চিৎ সাঁতারে স্বর্ণপদক জয় করেছেন।
আজ শনিবার (১০ মে) দিনাজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বালক ও বালিকা বিভিন্ন ইভেন্টে এই সাফল্য অর্জন করেছেন তাদের স্বর্ণপদক ফিতাসহ গলায় পড়িয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন। এতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে স্বর্ণপদক জিতে নেন হাকিমপুর উপজেলার ক্ষুদে কৃতি শিক্ষার্থীরা৷
বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর শরীরচর্চা শিক্ষক তারেক মাহমুদ এবং ফেরদৌস আলী খান স্কুল এন্ড কলেজ (কিন্ডারগার্ডেন) শিক্ষক আল মামুন বলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা মহোদয় এর দিকনির্দেশনা মোতাবেক উপজেলা যুব বিভাগের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক, সাবেক খেলোয়াড়, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সূধিজনদের সাথে মতবিনিময় সভার মধ্যে দিয়ে উপজেলা পর্যায়ে খেলোয়াড়দের বাছাই করা হয়। পরে বাছাইকৃত শিক্ষার্থীদের আবার প্রতিদিন বিভিন্ন কৌশল, খেলাধুলা চর্চা করা হতো। যার ফলে আজকের গৌরব অর্জন সম্ভব হয়েছে বলে মনে করি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, দিনাজপুর ৬ আসন থেকে নির্বাচিত এমপি ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয় এর দিকনির্দেশনা মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জেলা পর্যায়ে হাকিমপুর উপজেলার শিক্ষার্থীরা শুধু অংশ গ্রহণ করবে এমনটা না। তাদের গৌরব অর্জন করতে হবে মর্মে বিভিন্ন ইভেন্টে পারদর্শী শিক্ষক, সাবেক জাতীয় দলের ও উপজেলার কৃতি খেলোয়াড়দের মাধ্যমে গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছিল। আজকের এই অর্জনে উপজেলার সুনাম বয়ে উপজেলা প্রশাসনের পক্ষ ক্ষুদে শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
শিক্ষার্থীদের জেলা পর্যায়ে এই অর্জনে হাকিমপুর উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
মতামত