বীরগঞ্জ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে কারাদন্ড-জরিমানা

প্রিন্ট
বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে কারাদন্ড-জরিমানা

প্রকাশিত : ৮ মে ২০২৬, সন্ধ্যা ৭:৫২


দিনাজপুরের বীরগঞ্জে মাদক নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড অর্থ জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। 

বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৯(১) (গ) লঙ্গনে ৩৬(১) ধারায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের মৃত মিরাজ উদ্দিনের

আলমগীর (৪২)কে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ভোগনগর ইউনিয়নের -ভেলা পুকুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুবেল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডসহ অভয়কে ১শত করে টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) দীপংকর বর্মন।