বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী- ২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় রবীন্দ্র সংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মতামত