প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চালু করা হয়েছে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় চিরিরবন্দর সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন নির্জন কম্পিউটার সেবা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্জন কম্পিউটারের স্বত্বাধিকারী আল আমিন ভূইয়া, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সেবাগ্রহীতারা।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা বলেন, মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং হয়রানি কমানোর লক্ষ্যেই এই কেন্দ্র চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাবেন।
স্থানীয়দের মতে, এই উদ্যোগে ভূমি সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে।
মতামত