দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসায় ১৪ জন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ), ১৯ রমজান মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন বিন আমজাদের সভাপতিত্বে ও আমন্ত্রণে কোরআনের সবক প্রদান করেন কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি নজিবুল্লাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও সমাজসেবক মো. মানিক মন্ডল, বিশিষ্ট চিকিৎসক ডা. জাকির হোসেন, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আলাউদ্দিন, কুবা জামে মসজিদের খতিব মুফতি আবরারুল হক আল-মাদানি এবং দারুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ এন্তাজ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত