দিনাজপুরের সীমান্ত ঘেঁষা হিলি রেলস্টেশনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যে কোন ধরনের নাশকতা রুখে দিতে এবং রেলস্টেশনের সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা আনসার-ভিডিপির সদস্যরা হিলি রেলস্টেশনে উপজেলা কমান্ডিং অফিসারের দিকনির্দেশনা মোতাবেক পুরুষ ও নারী সদস্য উপস্থিত হন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা মোতাবেক আজ থেকে আগামী দুই মাস তারা স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত যে কোন ধরনের নাশকতা রুখে দিতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আনসার ভিডিপি সদস্যরা।
এসময় দিনাজপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট অফিসার মোঃ নুরুজ্জামান হোসেন বলেন,দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও রেলস্টেশনে দূর্বৃত্তদের যে কোনো ধরনের নাশকতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা ভবিষ্যতে ও করবেন। পাশাপাশি যেকোনো অপরাধ দমনে তারা সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
হিলি স্টেশনে ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পর্যায়ক্রমে তাদের দ্বায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
এসময় হাকিমপুর উপজেলা আনসার ভিডিপি সদস্যদের মধ্যে রিপন আহম্মেদ, সোহরাব হোসেন, হাফিজুর রহমান আনারুল ইসলাম, সিদ্দিক হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
মতামত