হাকিমপুর

হাকিমপুরে ৭৩১ তম স্কাউটিং বিষয়ক ওয়ারেন্টেশন কোর্স শেষে সনদ বিতরণ

প্রিন্ট
হাকিমপুরে ৭৩১ তম স্কাউটিং বিষয়ক ওয়ারেন্টেশন কোর্স শেষে সনদ বিতরণ

প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৩২


প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়ে) উন্নয়ন কল্পের আওতায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দিনব্যাপী ৭৩১ তম স্কাউটিং বিষয়ক ওয়ারেন্টেশন কোর্স শেষে সনদ বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল দশটায় উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল কলেজে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর ক অঞ্চলের পরিচালনায় ও হাকিমপুর উপজেলা স্কাউটস এর আয়োজনে এই কোর্সের উদ্বোধন করা হয়। এরপর দিনব্যাপী ৭৩১ তম স্কাউটিং বিষয়ক ওয়ারেন্টেশনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষিকাদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে শিক্ষক শিক্ষিকাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। 

স্কাউটিং বিষয়ক ওয়ারেন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, ওয়ারেন্টেশন কোর্স লিডার, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ আফতাবুজ্জামান তাজ,একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, ওয়ারেন্টেশন কোর্সের প্রশিক্ষক আক্তারুজ্জামান, আকরাম হোসেন, উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ আনোয়ারুল হক টুকু, যুগ্ন কমিশনার ও হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, উপজেলা কাব লিডার মাহিদুল ইসলাম, উম্মে কুলসুম, স্কাউটসের জিয়াউর রহমান, মুন্জুরুল ইসলাম সহ আরও অনেকে। 

পরে একই দিন বিকেলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোর্সে অংশ গ্রহণকারী প্রায় একশত জন শিক্ষক ও শিক্ষিকাদের হাতে সনদ তুলে দেন কোর্স লিডার, প্রশিক্ষকগণ ও হাকিমপুর উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ।