“নারী উদ্যোক্তাদের হাতেই আগামীর স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে হাকিমপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী মেলার আয়োজন করা হয় ।
মেলায় নারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল সাজিয়ে বসেন। নতুন ও বর্তমান উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি অনুপ্রাণিত করার লক্ষ্যে এ বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় নারী উদ্যোক্তাদের এসব পণ্য দেখে খুশি মেলায় আগত দর্শনার্থীরা।
মেলায় আসা দর্শনার্থী নার্গিস পারভীন বলেন, আজকে জাতীয় নারী উদ্যোক্তা দিবস। দিবসটি উপলক্ষে আজকে এই মেলায় এসে খুব ভালো লাগতিছে। নারীরা ঘরে বসে এতো সুন্দর সুন্দর উপকরণ তৈরি করেছে মেলা না আসলে বিশ্বাস করতে পারতাম না। বিশেষ মেয়েদের ব্যবহৃত কাপড়ে বিভিন্ন নকশা তৈরি করে আকর্ষণীয় করে তুলেছে। আমি একজন চাকুরিজীবী নারী হিসেবে বলতে পারি নারীদের হাতেই আগামীর কর্মসংস্থান এটা বাস্তব।
হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার মনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের নারীরা ঘরে থেকে কি করছি তা জানান দিতে আজকে এই মেলার আয়োজন করা হয়েছে। সমাজের অবহেলিত নারীকে সাবলম্বী করেত এই মেলার আয়োজন। আমাদের প্রতিটি নারী উদ্যোক্তা আলাদা আলাদা আইটেম নিয়ে কাজ করতিছে। বিশেষ করে মাশরুম নিয়ে কাজ করায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কেউ ঘরে বসে অনলাইন প্লাটফর্মে বিভিন্ন খাবার ও পোশাকের অর্ডার নিচ্ছেন।
তিনি আরও বলেন, নারী উদ্যোক্ত মেলায় নারী উদ্যোক্তাদের হাতের তৈরি বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে।এছাড়াও অনলাইনে নারীদের হাতের তৈরি বিভিন্ন প্রকার খাবার ও পোশাক পাওয়া যাচ্ছে।
মতামত