মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০'তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির মহীপুরে ৫'শ তাল বীজ রোপণ করা হয়।
উচাই মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে ও জাকস ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার মহীপুর-বেতগাড়ি সড়কের দুই পাশে তালবীজ রোপণ করেন আটাপুর ইউপি চেয়ারম্যান ও মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু।
এ সময় উপস্থিত ছিলেন উচাই মডেল পরিবেশ ক্লাবের সভাপতি ডাঃ রেজাউল হক, সহ-সভাপতি শাহজাহান আলী, সদস্য সচিব এ বি এম রাসেল আহমেদ, সদস্য সাখাওয়াত হোসেন, সুজান্না, মুন্নি, বিজয়া মালো ও নন্দা রানী।
মতামত