"মাদককে না বলি, ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কৃষ্টপুর মাদ্রাসা মাঠে স্থানীয় মোল্লা বাজার যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জনপ্রিয় ফুটবল খেলা দেখতে দুপুরের পরে থেকে মাদ্রাসা মাঠে আসতে থাকে সব বয়সের ফুটবল প্রেমী দর্শকরা। এক পর্যায়ে দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
পরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহণকারী দুই দলের(ছাতনী বনাম রাউতারা) খেলোয়াড়দের উৎসহ দিতে কথা বলেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম।
এসময় বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মেফতাউন জান্নাত, অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজিমুল হক, অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদদীন জুয়েল, হাকিমপুর পৌর তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সানাউল হক, পৌর যুবদলের সদস্য আল ইমরান, নাজমুল হোসেন সহ অনেকে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ ও যুবকদের দূরে সড়ে রাখতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় আটটি দল অংশ গ্রহণ করে। আজ ফাইনালে রাউতারা একাদশ বনাম ছাতনী একাদশ অংশ গ্রহণ করে। খেলার নির্ধারিত সময়ে রাউতারা-৩-১ গোলে ছাতনী একাদশকে পরাজিত করে রাউতারা একাদশ চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথি বৃন্দ।
মতামত