দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার হাকিমপুর উপজেলা বিএনপির পরামর্শে খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যাল বাহির করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মালেক, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবে অংশ গ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও স্বরণ করেন।
বক্তারা বলেন, ৭নভেম্বরের ঐতিহাসিক চেতনা আমাদের ঐক্য,সংহতি,গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে অনুপ্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু বলেন, আমাদের খট্রামাধবপাড়া ইউনিয়নকে আধুনিকায়ন ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন গঠন করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে শুধু সমর্থন নয়,মানুষের সেবা করার সুযোগ প্রত্যাশা করছি।
তিনি বলেন, উপজেলার ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন মূলক কাজগুলো এগিয়ে নেওয়া, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যুবকদের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমি চাই, আগামী দিনে ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের আস্থার জায়গা। যেখানে প্রতিটি মানুষ ন্যায়সংগত সেবা ও সম্মান পাবে। উন্নয়ন হবে স্বচ্ছতার সঙ্গে, সেবার ক্ষেত্রে থাকবে না কোনো বৈষম্য। সেই সাথে থাকবে জবাবদিহিতা।
মতামত