হাকিমপুর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি বন্ধ

প্রিন্ট
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি বন্ধ

প্রকাশিত : ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:৫৭


আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক থাকবে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

শুক্রবার (৬ নভেম্বর)বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম শাহীন মন্ডল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার ঘোষিত ছুটির কারণে ওই দিন হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পর দিন ৮ নভেম্বর রোববার থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।