দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া হিলি পানামা পোর্টের শ্রমিক মোকলেসুর রহমান (৫০) কে দেখতে ছুটে যান হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর সভার দুই বারের সাবেক মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী। বাংলা ট্রাকের ডালা খুলে গিয়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হাসপাতালে ভর্তি রয়েছেন শ্রমিক মোকলেসুর রহমান।
আজ বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শ্রমিক মোকলেসুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এমন খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে আসেন সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী।
আহত মোকলেসুর রহমান পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মজনু শেখ এর ছেলে বলে হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার মতে জানা গেছে।
হাসপাতালের দ্বিতীয় তলায় তিন নম্বর কেবিনে ভর্তি মোকলেসুর রহমানের সাথে দেখা করেন ও তার চিকিৎসারখোঁজ খবর নেন এবং তাঁকে সাহস দেন ও কুশল বিনিময় করেন শিল্পী। এছাড়া হাসপাতালে ভর্তি অন্য রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার দুই বারের সাবেক মেয়র মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী।
হিলি স্থলবন্দরের পানামা পোর্টের শ্রমিক হাবিল বলেন, প্রতিদিনের ন্যায় আজও আমরা হিলি পানামা পোর্টের ভিতরে ভারতীয় ট্রাক থেকে বাংলা ট্রাকে পণ্য আনলোডের কাজ করতেছিলাম। সন্ধ্যার দিকে কাজ শেষে বাংলা ট্রাকের নাম্বার দেখতে যায় মোকলেসুর রহমান। এসময় হঠাৎ বাংলা ট্রাকের ডালা খুলে গিয়ে সজোরে আঘাত লাগে তাঁর মাথায়। এতে গুরুতর আহত হয় শ্রমিক মোকলেসুর। পরে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনার সময় হাত ঠেকাতে পারায় কিছুটা রেহাই পেয়েছে বলে জানায় শ্রমিক হাবিল। তার চিকিৎসার খোঁজ খবর নেন, সাহস দেন এবং কুশল বিনিময় করেন তিনি।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার,ওলামা দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির শ্রমিক নেতারা সহ অনেকে উপস্থিত ছিলেন।
মতামত