খানসামা

খানসামায় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রিন্ট
খানসামায় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রকাশিত : ২ নভেম্বর ২০২৬, রাত ১০:১৪


 জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে দিনাজপুরের খানসামা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার

 হোসেন।