হাকিমপুর

হাকিমপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, রাত ১০:১৭


দিনাজপুরের হাকিমপুর হিলি থানা পুলিশ অভিযান চালিয়ে প্যানডিং মামলায় ০১ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আজ শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যে রাতে পুলিশ থানার বোয়ালদাড় ইউনিয়নের ষষ্ঠীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

গ্রেফতারকৃত আসামী থানার বোয়ালদাড় ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন। 

বিষয়টি থানা হোয়াটসঅ্যাপ প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম। 

তিনি জানান, হাকিমপুর পুলিশ শুক্রবার ১৬ অক্টোবর মধ্যে রাতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানার প্যানডিং মামলার এক মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহিম হোসেনকে উপরোক্ত এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নবাবগঞ্জ থানা মামলা নম্বর ২৮/১৯। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।