হাকিমপুর

গুজবে কান দিবেন না যা দেখবেন তাই বলবেন- লেঃ কর্নেল লতিফুল বারী

প্রিন্ট
গুজবে কান দিবেন না যা দেখবেন তাই বলবেন- লেঃ কর্নেল লতিফুল বারী

প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তবর্তী এলাকায় স্থাপিত পূজমন্ডপ সূমহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত এবং দ্বায়িত্বরত বিজিবি কার্যক্রম স্বশরীরে পরিদর্শন এবং পূজা উৎযাপন কমিটির সাথে মতবিনিময় করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী। 

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে অবস্থিত হরিজন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।

এসময় তিনি বলেন, গুজবে কান দিবেন না, যা দেখবেন তাই বলবেন। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল লতিফুল বারী। 

তিনি আরও বলেন,জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ ৬৯ টি পূজামন্ডপ রয়েছে। এরমধ্যে সীমান্তবর্তী ৫৪ টি এবং জয়পুরহাট সদরে ১৫ টি। আমরা সকল পূজামন্ডপ পরিদর্শন করার চেষ্টা করতেছি। জয়পুরহাট-২০ বিজিবির ১৫০ জন বিজিবি সদস্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। আমাদের একটি সুরক্ষা এ্যাপস আছে যার মাধ্যমে নাশকতা রুখে দিতে সক্ষম হবো বলে আশা করছি। পরে বিজিবির পক্ষ থেকে পূজা উৎযাপন কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। 

বিজিবি সদস্যদের স্বতস্ফুর্ত অংশ গ্রহন টহল দেখে হরিজন সার্বজনীন দূর্গা মন্দিরেরর সাধারণ সম্পাদক কার্তিক বলেন, আমরা মাত্র সাতটি ঘর এখানে বসবাস করি। কিন্তু এবারে বিজিবির টহল,পুলিশ, আনসার সার্বক্ষনিক তদারকি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা দেখে মনে হচ্ছে আমরা এখানে সাতশত পরিবার বসবাস করি।