জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সনাতন সম্প্রদায়ের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পুজোর উপহার দিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল। বুধবার সকালে খাদ্য গুদাম সংলগ্ন স্কুল মাঠে আগামীতে পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম মন্ডল তার নিজস্ব অর্থায়নে পৌরসভায় বসবাস করা সনাতন ধর্মালম্বী ১৮'শ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সম্পাদক সুবাস চন্দ্র দাস সহ শত শত নারী-পুরুষ।
পুজোর উপহার হিসেবে নারিকেল চিনি ও শাড়ি পেয়ে খুশি সনাতন সম্প্রদায়ের মানুষজন। তারা জানান, প্রতিবছর পূজায় এমন উপহার পেয়ে আনন্দ আরও বেড়ে যায়। এ বছর উপজেলায় ৭৯'টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
মতামত