পার্বতীপুর

৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

প্রিন্ট
৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১১


দিনাজপুরের পার্বতীপুর বিপুল পরিমান গাঁজাসহ আরিফ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্লাটফরম এলাকা থেকে তাকে আটক করা হয়। সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে।

জানা গেছে, পার্বতীপুর জংশন থেকে মাদকের চালান যাবে এমন গোঁপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে স্টেশন এলাকার দুই ও তিন নম্বর প্লাটফরমের মাঝামাঝি ওভার ব্রীজের নিচে

অভিযান চালায় রেলওয়ে থানা পুলিশ। এসময় আরিফ হোসেন নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের পর তল্লাশী চালানো হয়। পরে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগে রাখা ক্রসটেপ মোড়ানো দুইটি গাঁজার টোপলা উদ্ধার করা হয়। পরে ওজন করা হলে গাঁজার পরিমান ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, 

পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(০১) ধারার ১৯(খ) মোতাবেক একটি মামলা (মামলা নং-০৪) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে রেলওয়ে থানা পুলিশের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।