হাকিমপুর

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে হিলিতে বৃক্ষরোপণ ও পোন মাছ আবমুক্ত করণ

প্রিন্ট
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে হিলিতে বৃক্ষরোপণ ও পোন মাছ আবমুক্ত করণ

প্রকাশিত : ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:২৩


নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে গৌরব, সংগ্রাম ও ঐতিহ্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল সাড়ে ১১ টায় হিলি স্থলবন্দর এর পানামা গেট সংলগ্নে পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠুখানের নেতৃত্বে বৃক্ষরোপণ ও বাংলাহিলি পাইলট স্কুলের সরকারি পুকুরের পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেনের নেতৃত্বে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়।

পৌর বিএনপির আয়োজনে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, পৌর বিএমপির সভাপতি মোঃ মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ন সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক রেজাওয়ান প্রধান রিমন, পৌর তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক ছানাউল ইসলাম, আযম আলী, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সহ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।