যারা ধানের শীষ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা জনাব তারেক রহমানের আদর্শে বিশ্বাসী এবং বিএনপির আদর্শকে বুকে লালন করে দলের দূর দিনে, মিছিল ও সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলো তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং করা হবে। আর রাজনীতি এমন একটা বিষয় রাজনীতিতে আলোচনা না করলে চর্চা না করলে শেখা যায় না বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
আজ শনিবার (২৯ আগষ্ট) দুপুরের পরে নিজ নির্বাচনি এলাকা হাকিমপুর হিলি পৌরসভার (১,২,৬) নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা শ্লোগান দিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর ওয়ার্ড বিএনপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের সঞ্চালনায় মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কারও হুমকি ধামকিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দল নয়। বিএনপির সাথে কথা বলতে হলে গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও মা বোনদের উদ্দেশ্য বলেন,যার বয়স ১৮ বছরের উর্ধে এবং ভারষ্মহীন ব্যক্তি নয় এমন যে কেউ ধানের শীষ অর্থাৎ বিএনপির আদর্শকে মেনে নিয়ে দলের মেম্বারশিপ হতে পারবে কোন সমস্যা নাই। অযথাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে দলকে শক্তিশালী করতে কাজ করতে হবে। তাহলেই নির্বাচনেও জয়লাভ করা সম্ভব হবে। কারণ আগামী দিনের নির্বাচনে আপনারাই নেতা তৈরি করবেন এবং আপনারাই নির্বাচন করবেন কোন নেতা চেয়ারম্যান, মেয়র ও কমিশনার হিসেবে নির্বাচন করবেন।
মতামত