দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অভিযোগে রাব্বী (২৭) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৯ আগস্ট শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীমিয়া পাড়া এলাকায় এস আই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইবনে রাব্বীকে নিজ বসতবাড়ির শয়নকক্ষে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করার পর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন নবী জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতামত