মেগা প্রকল্প তৈরি করলে মেগা ডাকাতি করা সম্ভব। বিগত সরকার দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু সেগুলোর উৎপাদন হবে গ্যাস দিয়ে না কি কয়লা দিয়ে সেই ব্যবস্থা কিন্তু তারা করে যায়নি। যার ফলে বিদ্যুৎ অসহনীয় পর্যায়ে চলে গেছে। তারা শুধু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিদেশে কোটি টাকা পাচার করেছে। তবে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজ দ্বায়িত্বে বিষয়টি দেখভাল করছেন খুব অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যা সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
আজ শনিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি সভা স্ঘলে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা স্লোগান দিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌঃ লাবুর সঞ্চলনায় মতবিনিময় সভায় মন্ত্রী বলেন,বর্তমানে দেশে সারের কোন সংকট নেই। স্থানীয় ডিলারদের কাছে দিনের বেলা কৃষক সার নিতে আসলে বলে সার নাই। আবার রাতের বেলা টাকা বেশি দিলে সার পাওয়া যায়। ফলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে প্রতিটি ইউনিয়নে ডিলার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছেন এবং খুচরা সার বিক্রেতারা এখন থেকে সার বিক্রয় করতে কোন সমস্যা হবে না। সরকার প্রতিকেজি ইউরিয়া সার উৎপদানে ভর্তুকি দেয় ২৯ টাকা। কৃষকের কথা চিন্তা করে সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে সরকার। বৈশ্বিক সংকটে বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দাম তিনগুণ বাড়লেও দেশে তেমন বাড়েনি তেল গ্যাসের দাম।
বিএনপির দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ও তাঁদের উত্তরসূরী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর আদর্শকে বুকে লালন করে আজকে মা বোনেরা পর্যন্ত এখানে চলে এসেছে। প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য কমিটি তৈরি করা হবে এবং আপনারই আগামী দিনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করবেন। আপনারাই ঠিক করবেন আগামী স্থানীয় নির্বাচনে কোন নেতা চেয়ারম্যান, মেয়র বা মেম্বার নির্বাচন করবে। অযথাই দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন লাভ হবে না। যারা দূরদিনে, মিছিলে ও রাজপথে সংগ্রামে, আন্দোলনে রাজপথে ছিলো তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার সহ খট্রামাধবপাড়া ইউনিয়ম বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত