বীরগঞ্জ

বীরগঞ্জে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
বীরগঞ্জে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৩০


দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়