দিনাজপুরের বীরগঞ্জে বাসাবাড়িতে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার এলাকার সর্বস্তরের সচেতন মহলের আয়োজনে কবিরাজহাট ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে প্রায় ২ শতাধিক নারী-পুরুষের সম্মিলিত ১ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মাওলানা মো: নোমান সিদ্দিকী,মো: ওয়াজ কুরুনী,সজিব ইসলাম, আনোয়ার হোসেন, মো: আলামিন ইসলাম, আছিয়া খাতুন সহ আরও অনেক।
মানববন্ধনে ভুক্তভোগী ওয়াজ কুরুনী জানান, ১৪ জুলাই রাত ৮টার দিকে ভোগনগর ইউনিয়নের বিজয়পুর এলাকার সন্ত্রাসী আব্দুল মান্নান, কসাই শেরু, হৃদয় ও আরিফসহ ১০-১৫ জনের একটি সংবদ্ধ সন্ত্রাসী দল ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষ, শিশুসহ ১০-১২ জনকে আহত করে।
ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের দেওয়ার কথা স্বীকার করে জানান, বক্তৃতাদের দাবি দুষ্কৃতিকারীরা বেআইনিভাবে বাসাবাড়িতে প্রবেশ করে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং মহিলাদের লাঞ্ছিত ও হেনস্থা করেছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সেইসাথে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পত্তি জবরদখলের অপচেষ্টা রুখে হবে। এসময় এলাকাবাসীর হুঁশিয়ারি দিয়ে বলেন,অপরাধীরা গ্রেপ্তার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে স্থানীয়রা ঘোষণা দিয়েছেন। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানান,গতকাল রাতে বীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।
মতামত